মুভমেন্ট পাসের জন্য সার্ভার সক্ষমতা বাড়ানো হয়েছে: পুলিশ সদর দফতর

১৭ এপ্রিল, ২০২১ ১৪:৪৫  
মহামারি করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে দেশে চলছে কড়াকড়ি লকডাউন। লকডাউন চলাকালে যান চলাচল নিয়ন্ত্রণ ও মানুষের জরুরি প্রয়োজনে যাতায়েতের জন্য বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হওয়া মুভমেন্ট পাস অ্যাপে চালু হওয়ার পর থেকে প্রায় ১৭ কোটির বে‌শি হিট হয়েছে। পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে, ১৩ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১ টার সময় অ্যাপসটি উদ্বোধন করা হয়। আজ (১৭ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত মুভমেন্ট পাসের জন্য প্রায় ১৭ কোটির বে‌শি হিট। এ থেকেই বোঝা যায় কি বিপুল সংখ্যক মানুষ মুভমেন্ট পাস পেতে চেষ্টা করেছেন। বিপুল সংখ্যক মানুষ একই সাথে এই পাসের জন্য আবেদন করায় প্রথমদিকে সার্ভারের ওপর বাড়তি চাপ ছিল। সে জন্য সঙ্গে সঙ্গে পর্যাপ্ত সংখ্যক সার্ভার বাড়ানো হয়েছে। লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।